আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী ও তার ছেলেকে শোকজ

হবিগঞ্জ জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম

2026-02-02T16:52:37+00:00
2026-02-02T16:52:37+00:00
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
রবিবার, ১৪ জুন ২০২৬
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী ও তার ছেলেকে শোকজ
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫২ পিএম 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম ফয়সাল এবং তার ছেলে সৈয়দ ইশতিয়াক আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি এ সংক্রান্ত নোটিশ জারি করা হলেও সোমবার (২ ফেব্রুয়ারি) তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়।

সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে গত ১৫ জানুয়ারি ভোট প্রার্থনার অভিযোগ ওঠে। বিষয়টি জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালার পরিপন্থী উল্লেখ করে নির্বাচন কমিশন এই নোটিশ প্রদান করে।

নোটিশে বলা হয়, নির্ধারিত সময়ের বাইরে বা অননুমোদিত উপায়ে ভোট প্রভাবিত করার চেষ্টা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বিনষ্ট করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্টদের নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে বিএনপি প্রার্থী এস এম ফয়সালের পক্ষ থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে নির্বাচন কমিশন কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: