মাদকাসক্তকে দীর্ঘমেয়াদী চিকিৎসা ও সঠিক নার্সিংয়ের মাধ্যমে মাদকামুক্ত করা যায়

সংবাদ বিজ্ঞপ্তি

মাদকাসক্তি একটি দীর্ঘমেয়াদী রোগ, যা সঠিক চিকিৎসা, থেরাপি এবং নিবিড় নার্সিং-এর মাধ্যমে নিরাময় সম্ভব। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর

2026-02-02T15:03:24+00:00
2026-02-02T15:03:24+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
মাদকাসক্তকে দীর্ঘমেয়াদী চিকিৎসা ও সঠিক নার্সিংয়ের মাধ্যমে মাদকামুক্ত করা যায়
সংবাদ বিজ্ঞপ্তি
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৩ পিএম 
মাদকাসক্তি একটি দীর্ঘমেয়াদী রোগ, যা সঠিক চিকিৎসা, থেরাপি এবং নিবিড় নার্সিং-এর মাধ্যমে নিরাময় সম্ভব। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে পারিবারিক সভায় একথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় মাদক বিরোধী কমিটির সদস্য ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য এবং ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। তিনি বলেন, মাদকাসক্তি বিশ্বের সামাজিক সমস্যার অন্যতম। সঠিক নিয়মে এবং নির্দিষ্ট মেয়াদে এভিডেন্স বেইজড চিকিৎসার মাধ্যমে এ রোগের চিকিৎসা সম্ভব। চিকিৎসা পরবর্তী নিয়মিত যত্নের মাধ্যমে রোগীর সুস্থতা নিশ্চিত করা যায়।

সভায় অতিথি হিসেবে আলোচনা করেন জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালের মানসিক বিশেষজ্ঞ ডাঃ আনিকা বাসারাত। তিনি বলেন, রাগারাগি করে কাউকে মাদকের পথ থেকে ফেরানো সম্ভব নয়। মাদকাসক্তের প্রতি পরিবারের সদস্যদের সহনশীল হতে হবে। আদর, ভালবাসা দিয়েই মাদকের পথ থেকে কাউকে ফেরানো সম্ভব। তিনি আরো বলেন- মাদকাসক্তদের অপরাধী না ভেবে সহমর্মী হয়ে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ্য করতে হবে।

মাদকাসক্তি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের কাইন্সেলর সুমাইয়া তিথির সঞ্চালনায় সভায় আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলোজিস্ট রাখী গাঙ্গুলী, কেন্দ্র ব্যবস্থাপক লায়লা ইয়াসমিন ও কেস ম্যানেজার রোজিনা খাতুন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: