৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

আদালত প্রতিবেদক

আইন-আদালত

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালীন ময়মনসিংহের গৌরীপুরে তিনজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহাসহ ৯ জনের বিরুদ্ধে

2026-02-01T15:58:56+00:00
2026-02-01T15:58:56+00:00
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১ জুলাই ২০২৬
আইন-আদালত
৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল
জুলাই হত্যা মামলা
আদালত প্রতিবেদক
রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৮ পিএম 

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালীন ময়মনসিংহের গৌরীপুরে তিনজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে আসামিদের হাজিরে ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ তুলে ধরেন। এছাড়া ফরমাল চার্জটি আমলে নেওয়ার প্রার্থনা করেন। পরে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। 

এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তাজুল ইসলাম বলেন, ২০২৪ সালের ২০ জুলাই ময়মনসিংহের গৌরীপুরে পুলিশ কর্মকর্তাদের নিয়ে তিনজন আন্দোলনকারীকে গুলি চালিয়ে হত্যা করান তৎকালীন উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহা। এর মধ্যে খুব কাছে গিয়ে এক জুলাই যোদ্ধার মাথায়-বুকে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করেন এক এসআই। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাসহ ৯ জনের বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিলাম আমরা। অভিযোগটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

এ মামলায় গ্রেপ্তার রয়েছেন তিনজন। এছাড়া বাকি ছয়জনকে গ্রেপ্তারের মাধ্যমে আগামী ১৬ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে বলা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য আসামি হলেন- গৌরীপুর থানার তৎকালীন ওসি সুমন চন্দ্র রায়, এএসআই দেলোয়ার হোসেন ও আওয়ামী লীগ নেতা সানাউল।


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: