ভাঙ্গায় প্রাইভেট হাইলাইট চক্ষু হাসপাতালে কেয়ারগিভিং ওরিয়েন্টেশনের ট্রেনিং সেন্টার উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনডিসি মোঃ খোরশেদ আলম।
এ সময় তিনি বলেন, কেয়ারগিভিং এর পাঁচটি ট্রেড ওরিয়েন্টেশনের ট্রেনিং করতে পারলে কেউ বেকার থাকবে না। আমাদের দেশে বহু যুবক মাস্টার্স পাশ করেও বেকার রয়েছেন তার কারণ হচ্ছে ওই লেভেলের তাদের চাকরির কর্মসংস্থান না থাকায় বেকার হয়ে পড়েছে। কিন্তু সরকার কিছু কিছু বিষয়ের উপরে ট্রেনিং এর ব্যবস্থা চালু করেছেন যেন ট্রেনিং এর মাধ্যমে দক্ষ হয়ে ওঠেন। দক্ষ হতে পারলে দেশে-বিদেশে বহু চাহিদা রয়েছে। যার ফলে সরকার বেসরকারি ভাবে কিছু কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে এই ট্রেনিং এর ব্যবস্থা চালু করা হয়েছে। তার মধ্যে ভাঙ্গা প্রাইভেট হাইলাইট চক্ষু হাসপাতালে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
তিনি রবিবার (১লা ফেব্রুয়ারি)দুপুরে ভাঙ্গা হাইলাইট চক্ষু হাসপাতালে কেয়ার গিভিং সেন্টারের শুভ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের শ্রমিকরা বিদেশে কেন কম বেতন পান, কেন তাদের চাহিদা নাই, তার কারণ উল্লেখ করে বলেন আমাদের শ্রমিকদের কোন ট্রেনিং করে যান না, ফলে দক্ষতা নাই তাদের, কিন্তু বিদেশি শ্রমিকরা বেতনও বেশি, দক্ষ বেশি এবং তাদের চাহিদাও বেশি, তার কারণ তারা ট্রেনিং করে দক্ষতা অর্জন করেছেন।
আমাদের দেশের মানুষ যদি এভাবে ট্রেনিং করে সার্টিফিকেট অর্জন করে বিদেশে যেতে চান তাদের চাহিদা অধিক থাকবে।
তিনি আরো বলেন, এই ট্রেনিং এর মাধ্যমে বয়স্কদের সেবা দান, বাবা মায়ের সেবা দান, বৃদ্ধ ও শিশুদের কিভাবে সেবা করা যায় সেই প্রশিক্ষণও হাতে কলমে এখানে দেওয়া হবে, সুতরাং আপনারা এই সুযোগটি হাতছাড়া না করে মনোযোগ সহকারে করার জন্য আহ্বান জানান।
এ সময় হাইলাইট চক্ষু হাসপাতালের চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মহসীন, ফরিদপুর জেলা সিভিল সার্জন ডাঃ মাহমুদুর রহমান, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ মোহাম্মদ জাহের, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল রেজওয়ান দিপু, হেড অব ট্রেনিং এর পার্টনারশিপ রুপন কান্তি দত্ত প্রমূখ।