‎তিন দিনের ব্যবধানে মতলব উত্তরের ‎তিন পুলিশ সদস্যের মৃত্যু

‎মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

‎চাঁদপুরের মতলব উত্তর উপজেলার তিন কৃতী সন্তান, যারা বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলেন, তিনদিনের ব্যবধানে মৃত্যুবরণ করায় পুরো উপজেলায় শোকের ছায়া

2026-02-01T13:56:33+00:00
2026-02-01T13:56:33+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
‎তিন দিনের ব্যবধানে মতলব উত্তরের ‎তিন পুলিশ সদস্যের মৃত্যু
‎মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৬ পিএম 

‎চাঁদপুরের মতলব উত্তর উপজেলার তিন কৃতী সন্তান, যারা বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলেন, তিনদিনের ব্যবধানে মৃত্যুবরণ করায় পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজন, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।
‎প্রথম ঘটনা ঘটে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন একটি পুলিশ ফাঁড়িতে। গত বুধবার (২৮ জানুয়ারি) সকালে ফাঁড়ির টয়লেট থেকে শফিকুল ইসলাম (৪২) নামে এক কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়। তিনি মতলব উত্তর উপজেলার মৌটুপী গ্রামের মান্নান মল্লিকের ছেলে। ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করা শফিকুল ইসলাম দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি এক কন্যা ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।
‎এর পরদিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম রেলওয়ে থানায় কর্মরত পুলিশ সদস্য সোহাগ মিয়া দুপুরে ঘুমন্ত অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েন। তিনি মতলব উত্তর উপজেলার ফৈলাকান্দি গ্রামের সন্তান। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। মৃত্যুকালে তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন।
‎সবশেষ শুক্রবার (৩০ জানুয়ারি) সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)তে কর্মরত পুলিশ কর্মকর্তা এসআই টিপু সুলতান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি মতলব উত্তর উপজেলার মোহনপুর গ্রামের আবুল হোসেন তপাদারের পুত্র। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়।
‎স্থানীয়রা জানান, তিনজনই নিজ নিজ কর্মস্থলে দায়িত্বশীল ও সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তাদের এভাবে পরপর মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।
‎মতলব উত্তর উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তারা মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন।
‎তিনজন পুলিশ সদস্যের এমন আকস্মিক মৃত্যু শুধু তাদের পরিবারের জন্যই নয়, পুরো মতলব উত্তরবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন সচেতন মহল।

‎মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম বলেন, তিনদিনের ব্যবধানে মতলব উত্তরের তিনজন পুলিশ সদস্যের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। তারা দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে নিজ নিজ কর্মস্থলে মৃত্যুবরণ করেছেন, যা আমাদের জন্য গভীর বেদনার। আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাদের এই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: