কুমারখালীতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা

কুষ্টিয়া কুমারখালীতে পানিতে ডুবে আহাদ (২) নামে এক শিশু মৃত্যু হয়েছে। (১ ফেব্রুয়ারি) রবিবার সকাল ৮ টার দিকে উপজেলার জগন্নাথপুর

2026-02-01T13:18:54+00:00
2026-02-01T13:52:23+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
কুমারখালীতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৮ পিএম  আপডেট: ০১.০২.২০২৬ ১:৫২ পিএম
কুষ্টিয়া কুমারখালীতে পানিতে ডুবে আহাদ (২) নামে এক শিশু মৃত্যু হয়েছে। (১ ফেব্রুয়ারি)  রবিবার সকাল ৮ টার দিকে  উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া  গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত আহাদ জোতপাড়া গ্ৰামের শিমুল শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশের সুত্রে জানা যায় , পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত ছিলেন তখন আহাদ বাইরে খেলা করছিলো । কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। পরে বসতবাড়ির পাশের পুকুরে আহাদ কে ভাসতে দেখে তাকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, শিশুটি পানিতে ডুবে মারা গেছে। কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: