নেত্রকোনার মদনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েকপুর ইউনিয়ন সভাপতি হাফেজ মোঃ ইব্রাহীম খলিল ও বাংলাদেশ খেলাফত মজলিস এর নায়েকপুর ইউনিয়ন যুব শাখার সেক্রেটারী আব্দুল কাইয়ুম পাঠান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
শনিবার (৩১ জানুয়ারী) দুপুরে নায়েকপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে পথসভায় ওই দু'জনের যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোঃ ইব্রাহীম খলিল বলেন, আমি যে দলে ছিলাম, যে দলের হয়ে কাজ করেছি তাদের সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না। জামায়াত কর্মীদের নীতি আদর্শ, তাদের একনিষ্ঠতা ও দেশ প্রেম দেখে আমি সুস্থ্য মস্তিষ্কে স্ব-জ্ঞানে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদন করেছি।
এ সময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) এ জামায়াত মনোনীত এমপি প্রার্থী আল হেলাল তালুকদার, জামায়াতের মদন উপজেলা আমীর অলিউল ইসলাম ও সেক্রেটারী ফরিদ উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মদন উপজেলা শাখার সভাপতি আবুল হাসানাত।
এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা ও উপজেলা শাখার সভাপতি-সেক্রেটারীগণ উপস্থিত ছিলেন।