আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক বলেন আমি নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই হবে তাঁর প্রধান লক্ষ্য। শনিবার বিকেলে বাঘা উপজেলার বাউসা বাজারে দিনব্যাপী নির্বাচনী প্রচারণার গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। এবং (চারঘাট -বাঘা) এলাকার আম চাষ করে বিপুল পরিমান আম বিভিন্ন এলাকায় রপ্তানি করে এখানে আম সংরক্ষণের ব্যবস্হা নেয় আমি নির্বাচিত হলে আম সংরক্ষণের ব্যবস্হা নেব ইনশাআল্লাহ। তিনি আর-ও বলেন ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র গড়ে তুলতেই আমাদের এই নির্বাচন, অধ্যক্ষ নাজমুল হক ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। কেউ আপনাদের বাধা দিতে পারবে না। কারণ একটি ভোট রাষ্ট্রের পবিত্র আমানত। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
গণসংযোগকালে তিনি বলেন দেশের চাবি আপনার হাতে সকলেই গনভোট হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত করবেন। উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শফিকুল ইসলামসহ বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।