নন্দীগ্রামে আঞ্চলিক সড়কে দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর-তালোড়া আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও নসিমন মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তাদের একজন কৃষক, অন্যজন কাঠমিস্ত্রি।গতকাল শনিবার

2026-01-31T16:57:11+00:00
2026-01-31T16:57:11+00:00
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ৫ জুলাই ২০২৬
নন্দীগ্রামে আঞ্চলিক সড়কে দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৪:৫৭ পিএম 
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর-তালোড়া আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও নসিমন মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তাদের একজন কৃষক, অন্যজন কাঠমিস্ত্রি। 

গতকাল শনিবার সকালে উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর পালপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন- দারিয়াপুর উত্তর মন্ডলপাড়ার ইব্রাহিম আলীর ছেলে আজিজার রহমান (৫৫) এবং লাজিম উদ্দিনের ছেলে সুইট হোসেন (৫৫)। কাঠমিস্ত্রি আজিজার গ্রাম কমিটিতে আনসার ভিডিপির সদস্য ছিলেন। 

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে দামরুল এলাকার আলু আবাদি জমিতে পানি সেচ দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন কৃষক সুইট। প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন কাঠমিস্ত্রি আজিজার। পথিমধ্যে তিনি প্রতিবেশী সুইটের মোটরসাইকেলে উঠেন। দারিয়াপুর পালপাড়ার মাঝামাঝি সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। 

মোটরসাইকেল থেকে ছিঁটকে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন আজিজার। গুরুতর আহত অবস্থায় সুইটকে উদ্ধার করে বিজরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: