ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গীকার_জামায়াত আমির ডা.শফিকুর রহমান

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার দাউদকান্দিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির ডা.শফিকুর রহমান বলেছেন, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গীকার। আমরা জমিদারী মানিনা এই

2026-01-31T16:46:32+00:00
2026-01-31T16:46:32+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গীকার_জামায়াত আমির ডা.শফিকুর রহমান
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৪:৪৬ পিএম 

কুমিল্লার দাউদকান্দিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির ডা.শফিকুর রহমান বলেছেন,  ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গীকার। আমরা জমিদারী মানিনা এই বাংলাদেশের জমিনে সবাই সমান,এ দেশে সবার সমান অধিকার, বাংলাদেশে পঁচা রাজনীতির বন্দোবস্ত আর চলতে দিব না, তাদেরকে লাল কার্ড দেখাতে হবে। 

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ১১ দলীয় জোটের আয়োজনে দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে কুমিল্লা-১আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী  মনিরুজ্জামান বাহালুলের সভাপতিত্বে ও জামায়াত ইসলামী কুমিল্লা উত্তর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেন সঞ্চালনায় নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এই সব কথা বলেন। 

জুলাই আন্দোলনের শহিদদের স্মরণ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি এখানে হাজার হাজার শহিদ ও আহত যোদ্ধার দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে আছি। তাদের অসমাপ্ত কাজ সম্পন্ন করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যদি তা না পারি, তবে ফ্যাসিবাদ ও দাসত্ববাদের বিরুদ্ধে জীবন দেওয়া শহিদ আবু সাঈদ, আবরার ফাহাদ ও ওসমান হাদিসহ সকল শহিদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। আমরা তা হতে দেব না। শহিদ আবু সাঈদ, আবরার ফাহাদ ও ওসমান হাদিসহ সব শহিদের হত্যার বিচার দাবি করে তিনি বলেন, ‘অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের গর্হিত কাজ করার সাহস না পায়। 

ডা.শফিকুর রহমান বলেন,‘আসন্ন নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে দায়িত্ব পেলে সর্বপ্রথম নারীদের নিরাপত্তা, সম্মান ও মর্যাদা নিশ্চিত করা হবে। মায়েদের স্বার্থ রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যারা এর বিরোধিতা করে, তারা দেশ ও জনগণের ভালো চায় না। কর্মজীবী মায়েদের জন্য মাতৃত্বকালীন সময়ে কর্মঘণ্টা কমিয়ে পাঁচ ঘণ্টা করার প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। তিনি বলেন, ‘একটি দল বেকার ভাতাসহ নানা কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা সে পথে যাব না। আমরা বেকার তৈরি করব না; বরং যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি করব। কারণ দেশের মানুষ ভিক্ষা বা ভাতা নয়, কাজ চায়। তিনি কুমিল্লা-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মনিরুজ্জামান বাহালুলের হাতে ইনসাফের প্রতীক দাঁড়িপালা তুলে দেন। এসময় জনতা উচ্ছাস প্রকাশ করে আমীরে জামায়াতের সাথে স্লোগান দেন। এসময় উপস্থিত ছিলেন,বিশেষ অতিথি,বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ. সেক্রেটারি জেনারেল,এটিএম মাসুম,সহ. সেক্রেটারি জেনারেল মাও. আব্দুল হালিম,বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আ. মতিন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ ডাকসু'র ভিপি আবু সাদিক কায়েম, দাউদকান্দি উপজেলা যুব বিভাগের সভাপতি রেজাউল সরকার, যুব বিভাগের সেক্রেটারি তৌফিক রুবেল প্রমুখ।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: