নির্বাচন সামনে রেখে জয়পুরহাট-২ এ জামায়াতের জনসভা, উন্নয়ন ও ন্যায়বিচারের প্রতিশ্রুতি

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে শনিবার জয়পুরহাট-২ আসনে (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের বিশাল

2026-01-31T16:41:16+00:00
2026-01-31T16:41:16+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
নির্বাচন সামনে রেখে জয়পুরহাট-২ এ জামায়াতের জনসভা, উন্নয়ন ও ন্যায়বিচারের প্রতিশ্রুতি
কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৪:৪১ পিএম 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে শনিবার জয়পুরহাট-২ আসনে (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান।

সকাল ১০টায় শুরু হওয়া জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মজিবুর রহমান আসন্ন নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, জনগণের সমস্যা এবং জামায়াতে ইসলামীর নির্বাচনী অঙ্গীকার নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ৬ বার, বিএনপি ৪ বার এবং জাতীয় পার্টি ২ বার—মোট ১২ বার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে; কিন্তু কেউ কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারেনি। আমরা ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠা করবো।”

তিনি আরও বলেন, সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা সম্ভব। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জামায়াতে ইসলাম দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি বলেন, “বর্তমান সময়ে দেশের জনগণ যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, তার স্থায়ী সমাধান কেবল ইসলামী নীতি ও মূল্যবোধের ভিত্তিতে গঠিত রাষ্ট্র ব্যবস্থাতেই সম্ভব। জামায়াতে ইসলামী জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ।”

সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ তার বক্তব্যে আসনের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যুবসমাজের সমস্যা সমাধানে তার পরিকল্পনা তুলে ধরেন এবং জনগণের কাছে বিজয়ের জন্য সমর্থন কামনা করেন।

জনসভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার নিরাপত্তা বেষ্টনী ছিল।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: