মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টা পর লাশ উদ্ধার

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জ- বগুড়ার সারিয়াকান্দি উপজেলাধীন সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টা পর বাকপ্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দীর্ঘ

2026-01-30T17:30:14+00:00
2026-01-30T17:30:14+00:00
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টা পর লাশ উদ্ধার
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৫:৩০ পিএম 

জামালপুরের মাদারগঞ্জ- বগুড়ার সারিয়াকান্দি উপজেলাধীন সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টা পর বাকপ্রতিবন্ধী শিশুর  লাশ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার দীর্ঘ আড়াই ঘন্টা চেষ্টার পর স্থানীয়দের সহযোগিতায় বেলা ১২ টায় আরিফ নামে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ফায়ারসার্ভিস এর টিম।  স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলার ধারাবর্ষা এলাকায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।  সে ঐ এলাকার কৃষক জাহাঙ্গীর আলমের ছেলে আরিফ (৮)।  সরেজমিনে গিয়ে দেখা যায়, লাশ উদ্ধারের পর স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠে। 

এ ব্যাপারে আরিফ এর দাদা ডাঃ আলমগীর হোসাইন বলেন,নদীর তীরবর্তী বাড়ি  হওয়ায়  প্রতিদিন আরিফ গোসল করতে যেত, সে বাকপ্রতিবন্ধী ছিল। বৃহস্পতিবার দুপুরে গোসল করতে যাওয়ার পর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে জামালপুর ফায়ারসার্ভিস টিম কে খবর দিলে সকালে এসে ডুবুরি দল কাজ শুরু করে এবং স্থানীয়দের সহযোগিতায় আরিফের লাশ উদ্ধার করে। 

জামালপুর ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোঃ সিদ্দুকুর রহমান বলেন, ধারাবর্ষা থেকে রাত সাড়ে ১০ টায় সংবাদ পাই যমুনার শাখা নদীতে একটা লাশ আছে।  শুক্রবার সকাল ৯ টায় এসে উদ্ধার কাজ শুরু করি এবং স্থানীয়দের সহযোগিতায় জাল ফেলে আড়াই ঘন্টা পর শিশু আরিফের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: