খুলনায় ব্যাটারি চালিত ইজিবাইকের আঘাতে শিশুর মৃত্য

দৌলতপুর (খুলনা) সংবাদদাতা

খুলনা আলাইপুর গ্রামের ওয়াবদার মোড়ে ইজিবাইকের আঘাতে মারিয়া (৫) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত মারিয়া ওই গ্রামের ইমন সিকদারের

2026-01-28T16:49:52+00:00
2026-01-28T16:49:52+00:00
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
খুলনায় ব্যাটারি চালিত ইজিবাইকের আঘাতে শিশুর মৃত্য
দৌলতপুর (খুলনা) সংবাদদাতা
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৪:৪৯ পিএম 
খুলনা আলাইপুর গ্রামের ওয়াবদার মোড়ে ইজিবাইকের আঘাতে মারিয়া (৫) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত মারিয়া ওই গ্রামের ইমন সিকদারের মেয়ে।শিশুটির পরিবার জানায়, গতকাল শিশুটি মাদ্রাসায় যাওয়ার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় ইজিবাইক চালক গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা মারিয়াকে দ্রুত গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও পিকিং সিকদার জানান, দুপুর ১২টা ১৫ মিনিটে শিশুটিকে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর জানান, এ ঘটনায় জড়িত ঘাতক ইজিবাইকটি পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরিবারের অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: