গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

গোপালগঞ্জে রাতের আঁধারে স্বতন্ত্রপ্রার্থী ফুটবল প্রতিকের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বালিয়াকান্দি

2026-01-28T16:03:11+00:00
2026-01-28T16:03:11+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৪:০৩ পিএম 
গোপালগঞ্জে রাতের আঁধারে স্বতন্ত্রপ্রার্থী ফুটবল প্রতিকের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বালিয়াকান্দি বাজার এলাকা থেকে জলিরপাড় ব্রিজ পর্যন্ত  এবং গোপালগঞ্জ-০১ আসনের ঢাকা-খুলনা মহাসড়কের দুইপাশ এবং নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে টাঙ্গানো ফুটবল প্রতিকের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।

গোপালগঞ্জ-০১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুলের ছোট ভাই মোঃ তরিকুল ইসলাম সজল গতকাল মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-০১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগপত্র জমা দেন্।

অভিযোগে বলা হয়, আমার ভাই আশ্রাফুল আলম শিমুল মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং পৌর মেয়র ছিলেন। তিনি সামাজিকভাবে অত্যন্ত গ্রহণযোগ্য একজন ব্যক্তি। বর্তমানে তিনি একটি রাজনৈতিক মামলায় কারাগারে রয়েছেন। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফুটবল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী। তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মুকসুদপুর উপজেলার বিভিন্ন রাস্তার পাশে বাঁশের চাটিতে টাঙ্গানো ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। এমনকি বিভিন্ন জায়গায় আমাদের প্রচার মাইক বাজাতে বাধা প্রদান করা হচ্ছে। এসব কার্যকলাপ আচরণবিধি বর্হিভূত এবং শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা জরুরি।

এছাড়া তিনি আরও বলেন, প্রতিপক্ষ প্রার্থী ও কর্মী-সমর্থকরা পরিকল্পিতভাবে ফুটবল প্রতিকের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। তারা আমাদের জনপ্রিয়তায় ঈর্ষা করে এই কাজ করেছে। তবে এই কাজ আমাদের বিজয়কে থামাতে পারবে না। বিজয় পতাকা আমাদেরই হবে। 

এ বিষয়ে গোপালগঞ্জ-০১ আসনের সহকারী রিটার্নিং অফিসার মাহামুদ আশিক কবির বলেন, এ বিষয়ে একটি অভিযোগ আমার কাছে এসেছে। আমি অভিযোগটি দায়িত্বরত বিচারিক কর্মকর্তা ও সিনিয়র সিভিল জজ এর কাছে জমা দেয়ার জন্য অভিযোগকারীকে বলেছি। তবে বিষয়টি আমি অবগত আছি।

এ ব্যাপারে দায়িত্বরত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কর্মকর্তা ও সিনিয়র সিভিল জজ মোঃ সালাহ উদ্দিন বলেন, অভিযোগের প্রেক্ষিতে সার্বিক বিবেচনায় অভিযোগের সত্যতা নিরুপনের লক্ষ্যে ঘটনাস্থ পরিদর্শন, সাক্ষ্যগ্রহণ, জনসাধারনের সচেতনতা বৃদ্ধি এবং প্রমাণ সংগ্রহের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া বিষয়টি গুরুত্ব দিয়ে যথাযত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: