আজ মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ভৈরব রেলওয়ে জ্যশন স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় চট্রগ্রামগামী মেইল ট্রেনটির ১ টি বগির ২ টি চাকা লাইনচ্যুতির ঘটনা ঘটে। এর ফলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পরপরই খবর পেয়ে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে সকাল ৭টায় একটি উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে প্রকৌশলী ও কর্মীরা লাইনচ্যুত বগিটি উদ্ধার করলে ৭ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর কিছুক্ষণ পর ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেলওয়ে ষ্টেশন থেকে সিলেটের উদ্দেশ্য ছেড়ে ২৯ নং রেলব্রীজে পৌছলে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ফের ঢাকা- চট্রগ্রাম, ঢাকা- সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে শত শত যাত্রীরা দূভোগে পড়েছে।
এতে তূর্ণা নিশীথা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন যাত্রাপথে আটকা পড়েছে।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে ষ্টেশন মাষ্টার ইউসুফ জানান উদ্ধার কাজ শেষে ৭ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার পর ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেলওয়ে ষ্টেশন থেকে সিলেটের উদ্দেশ্য ছেড়ে ২৯ নং রেলব্রীজে পৌছলে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ঢাকা- চট্রগ্রাম, ঢাকা- সিলেট রুটে ফের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা চলছে ।
ভৈরব বাজার জংশন এলাকায় চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুতির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পয়েন্ট ম্যান কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে রেলওয়ে পূবর্বাঞ্চলীয় বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান সাংবাদিকদের জানান ।
তিনি আরও জানান আগামী ২ কার্য দিবসের মধ্য৷ কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।