ফেসিস্টদের চিরতরে কবর দেওয়ার জন্য হ্যা এর পক্ষে ভোট দিতে হবে - বিভাগীয় কমিশনার

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী মাধবপুরে ভোটের গাড়ি উদ্বোধন করে বলেন, হ্যা ভোট দিলে স্বৈরতন্ত্রের অবসান হবে। ব্যক্তিতন্ত্র ও

2026-01-27T15:45:17+00:00
2026-01-27T15:45:17+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ফেসিস্টদের চিরতরে কবর দেওয়ার জন্য হ্যা এর পক্ষে ভোট দিতে হবে - বিভাগীয় কমিশনার
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৩:৪৫ পিএম 

সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী মাধবপুরে ভোটের গাড়ি উদ্বোধন করে বলেন, হ্যা ভোট দিলে স্বৈরতন্ত্রের অবসান হবে। ব্যক্তিতন্ত্র ও পরিবারতন্ত্র অবসান ঘটাতে হ্যা ভোট দিতে হবে। বিগত দিনে দিনের ভোট রাতে হয়েছে। সংসদে গান বাজনা হয়েছে। এর যাতে পুনরাবৃত্তি না ঘটে, ফেসিস্টদের চিরতরে কবর দেওয়ার জন্য হ্যা এর পক্ষে ভোট দিতে হবে। তিনি মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০ টায় মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এসময় হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম, সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার  মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব মোরশেদ খান সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, মসজিদের ইমাম, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী মাধবপুর উপজেলা শিশুপার্ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং দীর্ঘদিন বন্ধ থাকা মাধবপুর উপজেলা পাবলিক লাইব্রেরি'র সংস্কার পরবর্তী উদ্বোধন করেন।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: