মদনে টিসিবি পণ্য বিতরণে অনিয়ম, নেপথ্যে স্বেচ্ছাসেবক নেতা এলিদ

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মদনে টিসিবি পণ্য বিতরণের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। আর এ অনিয়মের নেপথ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ এলিদ মিয়া

2026-01-26T22:03:45+00:00
2026-01-26T22:03:45+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
মদনে টিসিবি পণ্য বিতরণে অনিয়ম, নেপথ্যে স্বেচ্ছাসেবক নেতা এলিদ
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১০:০৩ পিএম 
নেত্রকোনার মদনে টিসিবি পণ্য বিতরণের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। আর এ অনিয়মের নেপথ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ এলিদ মিয়া জড়িত বলে অভিযোগ উঠেছে। 

গতকাল রোববার উপজেলার জয়বাংলা বাজারে টিসিবি'র পণ্য বিতরণ করে মেসার্স এনামুল হক ট্রেডার্স। সেখান থেকে ৮০ টি কার্ডের পণ্য উত্তোলন করেন মাঘান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এলিদ মিয়া ও তার লোকজন। ওই পণ্যগুলো নয়াপাড়া বাজারে সমিতি ঘরে রাখেন তারা। এর আগে ওই ৮০ জন কার্ড ধারীর নিকট থেকে যাতায়াত বাবদ ৩০ টাকা করে নেয় এলিদ মিয়ার লোকজন। ওই ৮০ জনের পণ্য রোববার  বিতরণের কথা থাকলেও আজ সোমবার সকালে নয়াপাড়া বাজারে তাদের সমিতি ঘরে  এ পণ্য বিতরণ করে এলিদ মিয়ার লোকজন।  কিন্তু প্রত্যেক প্যাকেজে ২ কেজি ডালের মধ্যে ২৫০/৩০০ গ্রাম কম, ১ কেজি চিনির মধ্যে ২০০/১৫০ গ্রাম চিনি কম। এ ঘটনার সত্যতা প্রমাণের জন্য ভুক্তভোগীরা স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়ার উপস্থিতিতে পরিমাপ করান এবং ঘটনা’র সত্যতা মিলে।

এ বিষয়ে নয়াপাড়া গ্রামের রবেল মিয়াসহ অনেকে জানান, প্রতিবারই এলিদ মিয়া ও তার লোকজন সাধারণ মানুষকে এভাবে ঠকাচ্ছে। এলিদ মিয়া সবার কাছে টিসিবি'র সাব-ডিলার হিসেবে পরিচয় দেয়।

এলিদ মিয়া জানান, ৮০ জনের টিসিবি পণ্য আনা হইছিলো। আজ (মঙ্গলবার) সকালে তা বিতরণ করা হয়েছে। ওজনে কম বেশির বিষয়ে গ্রামের লোকজন নিয়ে সমাধান করেছি।

এনামুল হক জানান, আমি এক সাথে এতো কার্ডের পণ্য কাউকে দেইনি। এ বিষয়ে আমি কিছু জানি না।

ট্যাগ অফিসার উপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর আসাদুজ্জামান জানান, এ বিষয়ে আমাকে অবগত করা হয়নি। আমি কোনো কিছুই জানি না।

ইউএনও বেদবতী মিস্ত্রী জানান, স্থানীয়দের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: