নরসিংদীতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের নিন্দা

স্টাফ রিপোর্টার

চাঁদা না দেওয়ায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও

2026-01-27T12:01:47+00:00
2026-01-27T15:28:01+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
নরসিংদীতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের নিন্দা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১২:০১ পিএম  আপডেট: ২৭.০১.২০২৬ ৩:২৮ পিএম

চাঁদা না দেওয়ায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন  (ক্র্যাব)-এর সদস্যদের  ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম- পিআরএফ।

আজ মঙ্গলবার সকালে পিআরএফ কার্যনির্বাহী কমিটির পক্ষে এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি খোন্দকার কাওছার হোসেন ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, আমাদের সহকর্মী  ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন  (ক্র্যাব)-এর সদস্যরা পরিবারের সদস্যদের নিয়ে ড্রিম হলিডে পার্কে পিকনিক শেষে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা দাবি করে। সাংবাদিকরা এ ঘটনার প্রতিবাদ জানালে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। 
এ ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: