নওগাঁয় ব্র্যাকের বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষার ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ সদর হাসপাতালে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষার লক্ষ্যে এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স, গাইনিকোলজিক্যাল অনকোলজি

2026-01-26T16:14:32+00:00
2026-01-26T16:14:32+00:00
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২৯ জুন ২০২৬
নওগাঁয় ব্র্যাকের বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষার ক্যাম্পেইন অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৪:১৪ পিএম 
নওগাঁ সদর হাসপাতালে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষার লক্ষ্যে এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স, গাইনিকোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে রবিবার সদর হাসপাতাল প্রাঙ্গনে দিনব্যাপী এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক নিয়মিত ভাবে এই ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রোটারী ক্লাবের পক্ষে অব: প্রিন্সিপাল মোঃ মোফাখখার হোসেন, দিলারা আক্তার খান ও জনাব বিজলী এবং ব্র্যাকের পক্ষে মোঃ নাজমুল হক (ডিভিশনাল কো-অর্ডিনেটর, লিড জেনারেশন), আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোঃ আনোয়ার উদ্দিন ও নন্দ গোপাল রায়, রিজিওনাল কো-অর্ডিনেটর  সোহরাওয়ার্দী হোসেন এবং ব্র্যাক ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর এ কে আজাদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনে সর্বমোট ৫৭ জন প্রোগ্রাম পার্টিসিপ্যান্টস রেজিস্ট্রেশনসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫ জনের CBE (Clinical Breast Examination) পজেটিভ পাওয়া যায়। পজেটিভ শনাক্ত হওয়া রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ ও সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়। ক্যাম্পেইনে অংশগ্রহণকারী সকল প্রোগ্রাম পার্টিসিপ্যান্টদের ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের পক্ষ থেকে উপস্থিত করা হয়।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: