দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৯নং দেউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে

2026-01-26T16:12:28+00:00
2026-01-26T16:12:28+00:00
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৩ জুলাই ২০২৬
দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন
শিবগঞ্জে দেউলী ইউপি চেয়ারম্যানের ওপর হামলা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৪:১২ পিএম 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৯নং দেউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) বেলা ১১ টায় দেউলী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি সদস্যবৃন্দ ও এলাকাবাসীর আয়োজনে এ  মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব  হেলাল উদ্দিন,  ইউপি   সদস্য সুজা মিয়া, মেহেদী হাসান খোকন,মোঃ খলিল মিয়া, শাপলা বেগম,মোছাঃ মিনু বেগম, দেউলী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃমোজাহারুল ইসলাম দুলা, বিএনপি নেতা  শাহ আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর এর উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: