খুলনা দৌলতপুর পাইকারি ও খুচরা বাজারগুলোতে সবজির দাম কেজিতে ১৫-২০ টাকা বেশি

দৌলতপুর (খুলনা) সংবাদদাতা

খুলনা দৌলতপুর পাইকারি ও খুচরা বাজারগুলিতে সবজির দাম কেজিতে বেশি ১৫-২০ টাকা বিভিন্ন বাজারে।অথচ হাত বদলে কেজি প্রতি বেড়ে যাচ্ছে

2026-01-25T15:59:13+00:00
2026-01-25T15:59:13+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
খুলনা দৌলতপুর পাইকারি ও খুচরা বাজারগুলোতে সবজির দাম কেজিতে ১৫-২০ টাকা বেশি
দৌলতপুর (খুলনা) সংবাদদাতা
রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৩:৫৯ পিএম 

খুলনা দৌলতপুর পাইকারি ও খুচরা বাজারগুলিতে সবজির দাম কেজিতে বেশি ১৫-২০ টাকা বিভিন্ন বাজারে।অথচ হাত বদলে কেজি প্রতি বেড়ে যাচ্ছে ১৫ থেকে ২০ টাকা। ভরা মৌসুমে পাইকারি বাজারে কেজি প্রতি ১৮ থেকে ২০ টাকা দরের টমেটো খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। এদিকে হঠাৎ করে চিনির দাম কেজি প্রতি ৫ টাক বৃদ্ধি পেয়েছে। অপরিবর্তিত রয়েছে, চাল, ডাল, তেল ও ছোলার দাম।গতকাল খুলনা দৌলতপুর পাইকারি কাঁচাবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজি টমেটো ১৮ থেকে ২০ টাকা, পেঁপে ২০ থেকে ২৫ টাকা, পেঁয়াজের কালি ১০ টাকা, বেগুন ৪০ থেকে ৪৫ টাকা, বাঁধাকপি ১০ থেকে ১২ টাকা, বিটকপি ২৫ টাকা, গাজর ২৫ থেকে ৩০ টাকা, শিম ১৫ থেকে ১৮ টাকা, ক্ষিরাই ৭০ থেকে ৮০ টাকা, ফুলকপি ২২ থেকে ২৫ টাকা, লাল শাক ১৫ টাকা, ডাঁটা শাক ২০ টাকা, লাউ প্রতিটি ৪০ থেকে ৫০ টাকা, কাঁচা ঝাল ৮০ থেকে ১০০ টাকা, পুরাতন আলু ১৩ টাকা, নতুন আলু আকাড় ভেদে ১২ থেকে ১৭ টাকা, রসুন ৭০ থেকে ৮০ টাকা, পেঁয়াজ ৩২ টাকা।

পাইকারি আড়ত থেকে মাত্র দুই থেকে তিন কিলোমিটার দূরত্বে খুচরা বাজারের প্রতিকেজি টমেটো ৩০ থেকে ৪০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, পেঁয়াজের কালি ২০ টাকা, বেগুন ৪০ থেকে ৫০ টাকা, বাঁধাকপি ২০ টাকা, বিটকপি ৪০ টাকা, গাজর ৪০ থেকে ৫০ টাকা, শিম ২০ থেকে ২৫ টাকা, ক্ষিরাই ৯০ থেকে ১০০ টাকা, ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা, লালশাক ৩০ টাকা, ডাঁটা শাক ৩০ টাকা, লাউ প্রতিটি ৬০ থেকে ৭০ টাকা, কাঁচাঝাল ১২০ থেকে ১৪০ টাকা পুরাতন আলু ২০ টাকা, নতুন আলু আকার ভেদে ২০ থেকে ২৫ টাকা, রসুন ৯০ থেকে ১০০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।এছাড়াও অন্যান্য বাজার,খালিশপুর চিত্রালী বাজার, আড়ংঘাটা বাজার,ফুলবাড়ি গেট বাজার,বয়রা বাজার,ইকবাল নগর বাজার,ময়লাপোতা বাজার, সোনাডাঙ্গা বাজার, রেলিগেট বাজার, নিরালা বাজারগুলোতে এক এক জায়গায় এক এক রকম ১৫-২০ টাকার পার্থক্য রয়েছে।নিরালা বাজারের সবজি ব্যবসায়ী আকরাম বলেন, সবজির দাম খুব একটা পরিবর্তন হয়নি।মোটর শ্রমিক মেহেদী হাসান বলেন, পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারের প্রতিটি পণ্যের দাম প্রায় ১৫ থেকে ২০-২৫ টাকা বেশি।

নিরালা বাজারে সবজি ব্যবসায়ী সোহাগ বলেন, সবজির দাম আগের মত একই রকম রয়েছে। টমেটোর সরবরাহ বেশি হওয়ার কারণে দাম কমেছে।

বাজারে আসা মেহেদী বলেন, বড় বাজার থেকে বাজার করি। খুচরা বাজারের চেয়ে এখানে দাম অনেক কম। চিনি খুচরা বাজারে ১০৫ টাকা করে দাম চেয়েছে। যা এখান থেকে কিনেছি ১০০ টাকায়, ছোলা এখানে কেজি প্রতি ৫ থেকে ৭ টাকা কম।

জোড়াকল বাজারের সবজি ক্রেতা জহির হোসেন বলেন, আলু পাঁচ কেজি ১০০ টাকায় ক্রয় করেছি, পেঁয়াজ নিয়েছিলো আড়াই কেজি ১০০ টাকা। দাম এখন যে অবস্থায় আছে সামনে রমজানের সময় একই রকম থাকলে ভালো হয়।বড় বাজারের ব্যবসায়ী হাসেম স্টোরের আবুল হাসেম বলেন, ১৫দিন আগে চিনির দাম ছিল ৯৫ টাকা যা বর্তমানে ১শ টাকায় বিক্রি করছি।মেসার্স সাউদার্ন ট্রেডার্স এর ম্যানেজার সিদ্দিক বলেন, অনেক দিন ধরে চিনির দাম কম ছিল। কিছুদিন আগে থেকে বস্তায় ১০০ থেকে ১৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: