র‍্যাবের হাতে ধর্ষণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফেনী জেলা সংবাদদাতা

ফেনীতে অপহরণ ও ধর্ষন মামলার ওয়ারেন্টভুক্ত ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহিদুল ইসলাম প্রকাশ বাপ্পিকে (২৭) কে গ্রেফতার করেছে র‍্যাব

2026-01-24T13:37:24+00:00
2026-01-24T13:37:24+00:00
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
র‍্যাবের হাতে ধর্ষণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ফেনী জেলা সংবাদদাতা
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১:৩৭ পিএম 
ফেনীতে অপহরণ ও ধর্ষন মামলার ওয়ারেন্টভুক্ত ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহিদুল ইসলাম প্রকাশ বাপ্পিকে (২৭) কে গ্রেফতার করেছে র‍্যাব ৭। 

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধায় ফেনীস্থ র‍্যাব ৭ এর একটি টিম ফেনী পৌরসভার উত্তর চারিপুরস্থ মৌলভী বাড়িতে অভিযান পরিচালানা তাকে গ্রেফতার করে। 

গ্রেফতার কৃত বাপ্পি উত্তর চাড়ীপুর মোলভী বাড়ীর আবদুল হকের ছেলে। 

র‍্যাব জানায়, শহিদুল ইসলাম বাপ্পি নারী ও শিশু ১৮৫/১২ মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ১লাখ টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো ৬মাস কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি সে জামিনে বের হয়ে দীর্ঘ বছর আত্মগোপনে ছিলেন। 

গোপন সংবাদে খবর পেয়ে র‍্যাবের একটি টিম অভিযান চালিয়ে নিজ বসত ঘর থেকে গ্রেফতার করে। র‍্যাবের সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটককৃত শহিদুল ইসলাম বাপ্পি দীর্ঘ দিন পলাতক ছিলেন গোপন সংবাদে খবর পেয়ে আমাদের একটি টিম দীর্ঘ প্রচেষ্টায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। শহিদুল ইসলাম কে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: