চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কামার জগদইল মেহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলীর বিরুদ্ধে জাল সনদে চাকুরি করার অভিযোগ উঠেছে। গত ২১ জানুয়ারী জনৈক এন্তাজ আলী নাচোল উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন। অভিযোগে তিনি উল্ল্যেখ করেছেন, বাবর আলী আমেরিকান ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশের জাল সনদে শিক্ষকতা করে আসছেন।
তিনি ১৯৯০সালের ১৫অক্টোবর সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। বিষয়টি সন্দেহজনক হওয়ায় আবেদনকারী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, অভিযুক্ত ব্যক্তি ওই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেননি। আবেদনে তিনি আরো উল্ল্যেখ করেন আগামী ৩১জানুয়ারি ২০২৬ইং তারিখ বাবর আলীর শেষ কর্মদিবস। তাই অনতিবিলম্বে তার ব্যবহৃত ডিগ্রি সার্টিফিকেটের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শিক্ষক বাবর আলীর কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ ব্যাবস্থা নেওয়া হবে।