নাটোরের সিংড়ায় রেজাউল করিম (৫৩) নামে এক কলেজ শিক্ষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য ও বিলহালতি ত্রিমোহনী কলেজের সহকারী অধ্যাপক। এ ঘটনায় খুনি সন্দেহে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগে
এক বৃদ্ধানারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার সময় উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়ায় এ হত্যা ও নিহতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুন নূর।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, বুধবার রাত ১১টায় কলেজ শিক্ষক রেজাউল করিম বাড়ি থেকে মাছ চাষের পুকুরের দিকে বের হয়ে গেলে দুর্বৃত্তের হাতে সেখানেই খুন হন তিনি। এ ঘটনায় রাতেই খুনি সন্দেহে বিক্ষুব্ধ জনতা ওই গ্রামের ওহাব আলীর বাড়িতে অগ্নিসংযোগ করে এতে ছবিহা (৭৫) নামের এক বৃদ্ধা নারী নিহন হন।
এদিকে বিএনপি নেতা ও কলেজ শিক্ষক রেজাউল করিমের হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।