চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশ উপজেলার বরগুনি ব্রীজ সংলগ্ন এলাকায় দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চট্টগ্রামমুখী মার্সা পরিবহন ও কক্সবাজারমুখী রিলেক্স পরিবহন–এর দুটি বাস জড়িত ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে রিলেক্স পরিবহনের চালক সামান্য আহত হলেও বাস দুটির যাত্রীরা অক্ষত রয়েছেন। এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।