‎ইসলামি রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর : ড. মোবারক হোসাইন

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

‎ইসলামি রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। সেই লক্ষে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। জনগনের কল্যাণে কাজ করাই জামায়াতে ইসলামীর মূল

2026-01-21T17:57:25+00:00
2026-01-21T17:57:25+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
‎ইসলামি রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর : ড. মোবারক হোসাইন
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম 
‎ইসলামি রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। সেই লক্ষে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। জনগনের কল্যাণে কাজ করাই জামায়াতে ইসলামীর মূল উদ্দ্যেশ্য। আসুন সবাই মিলেমিশে এক হয়ে দেশ গঠনে কাজ করি। মঙ্গলবার (২০ জানুয়ারী) সন্ধ্যায় চট্টগ্রামস্থ বুড়িচং–ব্রাহ্মণপাড়া বাসীদের নিয়ে আয়োজিত মতবিনিময় ও প্রীতি সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে কুমিল্লা–৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং বুড়িচং–ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, কেউ যদি ভোট কারচুপি করার চেষ্টা করে তাদেরকে প্রতিহত করা হবে। ষড়যন্ত্র করে কেউ ক্ষমতায় যেতে পারবে না। এতে বুড়িচং–ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার আহ্বায়ক জামালি আলম ভূঁইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমীর মোঃ নজরুল ইসলাম। এসময় কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আবদুল মতিন, কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ এর অধ্যক্ষ ‎অধ্যাপক আব্দুল হান্নান, কুমিল্লা–৫ আসনের পরিচালক অধ্যাপক আলমগীর সরকার, সদস্য সচিব অধ্যাপক আব্দুল আউয়াল, চাকসুর ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইব্রাহিম রনিসহ বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: