সিংড়ায় ৭ দিনে ১২টি সেচ ট্রান্সফরমার চুরি

সিংড়া (নাটোর) সংবাদদাতা

নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের গলগলীয়া ও বি-গলগলীয়া মাঠে মাত্র ৭ দিনের ব্যবধানে ১২টি সেচ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

2026-01-20T13:32:58+00:00
2026-01-20T13:32:58+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
সিংড়ায় ৭ দিনে ১২টি সেচ ট্রান্সফরমার চুরি
সিংড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১:৩২ পিএম 
নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের গলগলীয়া ও বি-গলগলীয়া মাঠে মাত্র ৭ দিনের ব্যবধানে ১২টি সেচ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে বোরো মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কায় পড়েছেন স্থানীয় কৃষকরা।

কৃষকদের অভিযোগ, রাতের আঁধারে সংঘবদ্ধ চোরচক্র ট্রান্সফরমার খুলে নিয়ে যাচ্ছে। ফলে অনেক জমিতে সেচ বন্ধ হয়ে গেছে, ফসলের ক্ষতির আশঙ্কা বাড়ছে। একাধিক কৃষক জানান, প্রতিটি ট্রান্সফরমারের দাম বেশি হওয়ায় নতুন করে স্থাপন করাও তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।

এ বিষয়ে স্থানীয় কৃষকরা দ্রুত তদন্ত করে চোরচক্রকে শনাক্ত ও ট্রান্সফরমার উদ্ধারসহ এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: