ফেনীতে প্রথম কার্ডিওভাস্কুলার সফল অস্ত্রোপচার

ফেনী জেলা সংবাদদাতা

ফেনীতে এ প্রথম কার্ডিওভাস্কুলার সফল অস্ত্রোপচার (অপারেশন) সফল হয়েছে।১৯ জানুয়ারি রাতে ট্রাংক রোডের রয়েল হাসপাতালে ২ ঘন্টা ব্যাপি এ অপারেশন

2026-01-20T12:54:09+00:00
2026-01-20T12:54:09+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ফেনীতে প্রথম কার্ডিওভাস্কুলার সফল অস্ত্রোপচার
ফেনী জেলা সংবাদদাতা
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১২:৫৪ পিএম 
ফেনীতে এ প্রথম কার্ডিওভাস্কুলার সফল অস্ত্রোপচার (অপারেশন) সফল হয়েছে। 

১৯ জানুয়ারি রাতে ট্রাংক রোডের রয়েল হাসপাতালে ২ ঘন্টা ব্যাপি এ অপারেশন করেন ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালের কার্ডিওভাস্কুলার ও থোরাসিক সার্জারি বিশেষজ্ঞ ডা. মো: শহীদুল আমিন। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ডিসেম্বর মাসে ছাগলনাইয়া উপজেলার সোনাপুর গ্রামের আবদুল খালেকের ছেলে জাহিদুল ইসলাম (২৫)পায়ের সমস্যা নিয়ে ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের কার্ডিওভাস্কুলার বিশেষজ্ঞ ডা. মো: শহীদুল আমিনের ফেনীর চেম্বার ফেনী ম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার চিকিৎসা নিতে আসলে, চিকিৎসক বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা করে জানান তার পায়ে নার্ভ সমস্যা আকা বাঁকা এতে রোগীর স্বাভাবিক চলাফেরা অসুবিধা তাই পায় এবং অপারেশন করার পরামর্শ দিলে চিকিৎসক শহীদুল আমিন এরই সূত্রে ১৯ জানুয়ারি বিকেলে ফেনী রয়েল হাসপাতালে ভর্তি হয় জাহিদুল ইসলাম রাতে ডা: শহীদুল আমিন ও ডা: বাদলের নেতৃত্বে একটি টিম দীর্ঘ ২ঘন্টা এ অপারেশন সফল করেন।

ডা: শহীদুল আমিন জানান, ভেরিকোজ ফ্রিকোয়েন্স ব্রেনের লেজার অপারেশন, রেডিওফ্রিকোয়েন্সি অ্যাবলেশন জটিল রোগ, এতে পায়ের আকা বাঁকা রক্তনালির কানেকশান ছোট একটি ছিদ্রের মাধ্যমে এ অপারেশন করা সম্ভব আগে এ অপারেশন করতে ২/৩ স্থানে ছিদ্র করা লাগতো এখন অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে একটি ছিদ্র দিয়ে এ অপারেশন করা সম্ভব হচ্ছে। সম্পূর্ণ ডুপ্লেক্স মেশিনের মাধ্যমে এ কাজ করা হয়। এতে রোগীর জন্য অনেক সুবিধা জনক এ ডুপ্লেক্স মেশিনের মাধ্যমে অপারেশন করলে রোগী পরদিন বাড়ী চলে যেতে পারে এবং স্বাভাবিক চলাফেরা করতে পারে। রয়েল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো সেলিম জানান, ফেনীতে এ প্রথম এ ধরনের অপারেশন করে সফলতা পাওয়া আমরা গর্ভিত। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: