চট্টগ্রামের সাতকানিয়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড- বিজিবি। এসময় গরীব ও দুস্থ ৩৫০ পরিবারের মাঝে শীতের কম্বল

2026-01-19T16:55:39+00:00
2026-01-19T16:55:39+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
চট্টগ্রামের সাতকানিয়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৪:৫৫ পিএম 
চট্টগ্রামের সাতকানিয়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড- বিজিবি। এসময় গরীব ও দুস্থ ৩৫০ পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারী) সকাল ১০টায় বিজিবি ও সীমান্ত ব‌্যাংক পিএলসি সাতকানিয়া শাখার যৌথ আয়োজনে সাতকানিয়ার বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার মাঠে গরীব ও দুস্থ পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এর কমান্ড‌্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান, পিবিজিএম, পিএসসি।

এসময় অন‌্যান‌্যদের মাঝে উপস্থিত ছিলেন, ডেপুটি কমান্ড‌্যান্ট কর্ণেল আবদুল্লাহ আল জাহিদ পিএসসি, লে. কর্ণেল সৈয়দ আরমান আরিফ পিএসসি,ম্রে দেওয়ান মাহমুদ ইয়ার চৌধুরী এসজিপি, পিএসসি ও সীমান্ত ব‌্যাংক পিএলসি সাতকানিয়া শাখার ব‌্যবস্থাপক ফজলুল হক চৌধুরী এফএভিপি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বিজিবি। শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের নিরাপত্তার পাশাপাশি বিজিবি জনসেবা ও মানবিক সহায়তায় সবসময় আন্তরিকভাবে নিয়োজিত। তারই ধারাবাহিকতায় গরীব ও অসহায় ৩৫০ পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, শুধুমাত্র দেশের নিরাপত্তা রক্ষা নয়, সামাজিক দায়বদ্ধতায় বিজিবি নিয়মিতভাবে দেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ ও প্রত্যন্ত এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা, চিকিৎসা সেবা, ও পুনর্বাসন কার্যক্রম বিজিবির চলমান মানবিক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: