শমশেরনগর স্টেশনসহ উন্নয়ন বঞ্চিত কমলগঞ্জ

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলায় কৃষি, চাবাগান, বনাঞ্চল ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সমৃদ্ধ। শমশেরনগর বিমান বাহিনী ইউনিট, ভারতের কৈলাশহরের সাথে চাতলাপুর স্থল

2026-01-19T15:16:07+00:00
2026-01-19T15:16:07+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
শমশেরনগর স্টেশনসহ উন্নয়ন বঞ্চিত কমলগঞ্জ
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৩:১৬ পিএম 

মৌলভীবাজারের সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলায় কৃষি, চাবাগান, বনাঞ্চল ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সমৃদ্ধ। শমশেরনগর বিমান বাহিনী ইউনিট, ভারতের কৈলাশহরের সাথে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন রুট, দু’টি রেলওয়ে স্টেশন, লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ গুরুত্বপূর্ণ থাকলেও সুদীর্ঘকাল থেকে অবহেলিত শমশেরনগর রেলওয়ে স্টেশন। কৃষকদের সুবিধার্তে নেই হিমাগার। কালেঞ্জি পুঞ্জিসহ কয়েকটি গ্রামে লাগেনি বিদ্যুতায়নের ছোঁয়া। রাস্তাঘাটের সমস্যাসহ জেলার গুরুত্বপূর্ণ এই উপজেলার অনেকটাই রয়েছে উন্নয়ন বঞ্চিত। 

জানা যায, এ উপজেলার মধ্যে শমশেরনগর ও ভানুগাছ রেলওয়ে ষ্টেশন থাকলেও দীর্ঘদিন যাবত অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত জনগুরুত্বপূর্ণ শমশেরনগর রেলওয়ে স্টেশন। সিলেট-আখাউড়া রেল সেকশনের ব্রিটিশ আমলে নির্মিত গুরুত্বপুর্ণ এ ষ্টেশনটি বিগত সকল সরকারের আমলে এমপি-মন্ত্রীদের উন্নয়নের আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বাস্তবে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রতিষ্ঠার পর থেকে সিগন্যাল কেবিন ও প্লাটফর্মের কিছু কাজ ছাড়া দৃশ্যমান কোন উন্নয়ন চোঁখে পড়েনি।

অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও এ উপজেলা এখনো অবহেলিত। একটি পৌরসভা থাকলেও সেটি তৃতীয় শ্রেণির ক্যাটাগরির। আদমপুর, মাধবপুর, পতনউষারে রাস্তাঘাটেরও শোচনীয় অবস্তা। সিলেটের কৃষি ভান্ডার খ্যাত আলু, টমেটোসহ সবজি উৎপাদনে অভাবনীয় সাফল্য লাভ করছে। তবে কৃষকদের দুর্ভাগ্য এখানো কোন হিমাগার স্থাপিত হয়নি। ফলে বিপুল পরিমাণ সবজি উৎপাদন হলেও এখানে নেই কোন হিমাগার। উৎপাদিত টমেটোসহ অন্যান্য সবজি সংরক্ষণের ব্যবস্থা না থাকায় কৃষকরা ক্ষতির শিকার হচ্ছেন। 

কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মওসুমে ৫শ’ হেক্টর জমিতে আলু ও ৬৫ হেক্টর জমিতে টমেটো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখানে উৎপাদিত টমেটো সিলেটসহ বিভিন্ন স্থানে রপ্তানি হয়। তবে উৎপাদিত আলু, টমেটো ও মৌসুমী ফল সংরক্ষণ করতে না পেরে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন কৃষকরা এবং বিপুল পরিমাণ ফসল বিনষ্ট হচ্ছে। ফলে কম দামে বিক্রি করতে বাধ্য হওয়ায় লোকসান গুনতে হচ্ছে। যা অর্থনীতি ও কৃষকের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। 

শমশেরনগর রেলওয়ে ষ্টেশন মাষ্টার রজত কুমার রায় বলেন, এ রেলওয়ে ষ্টেশনে প্রতিদিন ঢাকা-সিলেট পথে আন্তঃনগর কালনি, উপবন ও সুরমা মেইল এবং চট্রগ্রাম-সিলেট পথে আন্তঃনগর পাহাড়িকা, উদয়ন ট্রেন চলাচল করে। যাত্রী ও রাজস্ব আয়ে সিলেট-আখাউড়া রেল সেকশনে শমশেরনগর ষ্টেশন খুবই গুরুত্বপুর্ণ। ষ্টেশনটির উন্নয়নে একটি প্রস্তাব জমা রয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে কোন সমস্যা থাকবে না।

গত ২০২০ সালের বারো ফেব্রুয়ারী উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করা হলেও তথ্য প্রযুক্তির এইযুগেও আদমপুর ইউনিয়নের কালেঞ্জি খাসিয়া পুঞ্জি, কুরুঞ্জি গ্রাম, কোনাগাঁও গ্রামের একাংশ এবং ইসলামপুর ইউনিয়নের কুরমা পুঞ্জি ও তৈলঙ্গছড়া এলাকার ত্রিপুরা গ্রামে বিদ্যুৎ সংযোগ হয়নি এখনও। ইতিপূর্বে সংরক্ষিত বনের বিভিন্ন এলাকায় বিদ্যুতায়ন সম্পন্ন হলেও বন বিভাগ এখানে আপত্তি জানিয়েছে। বন বিভাগের নিষেধাজ্ঞায় দু’টি খাসিয়া পুঞ্জি ও ত্রিপুরীদের গ্রামসহ পাঁচটি গ্রাম বিদ্যুৎ সুবিধা বঞ্চিত রয়েছে। 
কালেঞ্জি খাসিয়া পুঞ্জির সদস্যরা জানান, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করেছে। অথচ এখনও বিদ্যুতের আলো দেখতে পাচ্ছি না আমরা। কালেঞ্জি খাসিয়া পুঞ্জিতে ৯৫টি ও পার্শ্ববর্তী কুরুঞ্জি গ্রামে ৫০টিসহ পাঁচটি গ্রামে প্রায় ৩শ’ পরিবার বিদ্যুৎ সুবিধা বঞ্চিত। ফলে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আমি এখানে নতুন এসেছি। তবে যেটুকু জানা গেছে এ উপজেলায় হিমাগার স্থাপনের প্রস্তাব উর্দ্ধতন অফিসে প্রেরণ করা হয়েছে। অন্যান্য বিষয়ে খোঁজ নিয়ে দেখবো। 



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: