নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে

ফেনী জেলা সংবাদদাতা

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ফেনী জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ

2026-01-19T15:11:59+00:00
2026-01-19T15:11:59+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে
ফেনী জেলা সংবাদদাতা
সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৩:১১ পিএম 

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ফেনী  জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন। 

১৯ জানুয়ারি দুপুরে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা তিনি শিক্ষার্থীদের উদ্যেশ্যে আরো বলেন, সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের লাখ লাখ শিক্ষার্থীরা প্রচুর পরিমান ভেজাল অনিরাপদ খাদ্য গ্রহন করেছে। এতে অনেকে নানান রোগে আক্রান্ত হয়ে  অসুস্থ হয়ে পড়ছে । এ অনিরাপদ খাদ্য  থেকে বেরিয়ে আসতে শিক্ষার্থীদের প্রথমে এগিয়ে আসতে হবে। পেকেটজাত খাদ্য ক্রয় করার পূর্বে খাদ্যের উৎপাদন, মেয়াদ উত্তীর্ণ, বাহিরের খোলা খাবার, অতিরিক্ত, তেলে পোড়া, ভাজা খাবার বর্জন করতে হবে। পোড়া তেল খাওয়া বন্ধ করতে হবে। 

ভেজাল মুক্ত নিরাপদ খাদ্য কিনা তা নিশ্চিত হয়ে ক্রয় করতে হবে। শিক্ষার্থীরা চাইলে স্কুল, কলেজ মাদ্রাসা সংলগ্ন আশপাশে দোকান থেকে পুষ্টি সমৃদ্ধ  নিরাপদ খাদ্য সংগ্রহ করতে পারে। তাহলে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্বব হবে। 

কর্মশালায় কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক কামরুল হাসান উপস্থিত থেকে ছাত্র ছাত্রীদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এগিয়ে আসতে অনুরোধ করেন। কর্মশালায় কালেক্টরেট স্কুলের তিন শতাদিক শিক্ষার্থী অংশ গ্রহন করেন।কর্মশালায় তিনজন কুইজ বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: