মাদারীপুরের সড়ক দুর্ঘটায় কোটালীপাড়ার পাঁচ কিষাণী নিহত

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

মাদারীপুরের ঘটকচরে সড়ক দুর্ঘটনার ঘটনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের পাঁচ কিষানী নিহতের ঘটনায় সেখানে চলছে শোকের মাতম।স্থানীয়

2026-01-19T15:09:54+00:00
2026-01-19T15:09:54+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
পাইকেরবাড়ী গ্রামে চলছে শোকের মাতম
মাদারীপুরের সড়ক দুর্ঘটায় কোটালীপাড়ার পাঁচ কিষাণী নিহত
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৩:০৯ পিএম 

মাদারীপুরের ঘটকচরে সড়ক দুর্ঘটনার ঘটনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের পাঁচ কিষানী নিহতের ঘটনায় সেখানে চলছে শোকের মাতম।

স্থানীয় সূত্রে জানাগেছে, গতকাল রবিবার (১৮)সন্ধ্যায় মাদারীপুরের ঘটকচরে সার্বিক পরিবহনের সাথে যাত্রীবাহী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।এই সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়।

নিহতদের মধ্যে ৫ জন কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন।তারা সবাই নিজ গ্রাম থেকে মাদারীপুরে শ্রম বিক্রি করে বাড়ি ফিরছিলেন।

পাইকেরবাড়ী গ্রামের কলেজ ছাত্রী পান্না বাড়ৈ বলেন, আমাদের গ্রামের পলাশ বাড়ৈ স্ত্রী দুলালী বাড়ৈ(৪২),জয়ন্ত বাড়ৈ স্ত্রী অমিতা বাড়ৈ(৫৩),প্রকাশ বাড়ৈ স্ত্রী আভা বাড়ৈ(৬৫), রঞ্জিত বাড়ৈ স্ত্রী শেফালী বাড়ৈ(৪৫),পংকজ বিশ্বাসের স্ত্রী কামনা বাড়ৈ(৫০) রবিবার ভোরে দিন মজুরের কাজ করতে মাদারীপুরে যায়। সেখান থেকে ইজিবাইকে ফেরার পথে ঘটকচর নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা সার্বিক পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনা স্থলেই ৭ জন নিহত হয়। নিহতদের মধ্যে কোটালীপাড়ারই ৫ জন কৃষানী রয়েছেন।

সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন বলেন, একই গ্রামে ৫ কিষাণী নিহত হওয়ার ঘটনাটি খুবই হৃদয় বিদারক।নিহতদের মরদেহ গুলো রাতেই নিয়ে আসা হয়েছে।বর্তমানে শেষকৃত্যের কাজ চলছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: