ইউএনওর মানবিকতায় কানাইয়ের নতুন আলো

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের ভূঞাপুরে জন্ম থেকে প্রতিবন্ধী এক শিশুর পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব হাসান।ভূঞাপুর

2026-01-19T13:16:49+00:00
2026-01-19T13:16:49+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
ইউএনওর মানবিকতায় কানাইয়ের নতুন আলো
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১:১৬ পিএম 
টাঙ্গাইলের ভূঞাপুরে জন্ম থেকে প্রতিবন্ধী এক শিশুর পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব হাসান।

ভূঞাপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের পলিশা মাঝিপাড়া গ্রামের বাসিন্দা গোবিন্দ বাবুর ছেলে কানাই (১৫) জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী। পেশায় জেলে গোবিন্দের সামান্য আয়ে সংসার চালানোই যেখানে কষ্টকর, সেখানে ছেলের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে তিনি প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। চলাফেরার জন্য একটি হুইল চেয়ারের প্রয়োজন হলেও তা সংগ্রহ করা তার পক্ষে সম্ভব ছিল না।

বিষয়টি জানতে পেরে মানবিক দায়িত্ববোধ থেকে রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাতেই কানাইয়ের বাড়িতে ছুটে যান ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব হাসান। কানাইয়ের জন্য একটি হুইল চেয়ার ও পরিবারের জন্য আর্থিক সহায়তাও প্রদান করেন।

হুইল চেয়ার পেয়ে কানাইয়ের পরিবারে ফিরে আসে স্বস্তি ও আনন্দ। কানাইয়ের বাবা গোবিন্দ বলেন, “ছেলের জন্য অনেকদিন ধরে একটি হুইল চেয়ারের প্রয়োজন ছিল। আজ ইউএনও স্যার নিজে এসে সাহায্য করলেন, এটা আমাদের জন্য বড় পাওয়া।

দুস্থ ও মানবেতর জীবনযাপন যারা করছেন তাদের কাছে সাহায্য সহযোগিতা পৌঁছে দিতে দিনরাত অবিরাম কাজ করে যাচ্ছেন ভুঞাপুরের ইউএনও মহোদয়। তার মানবিক সহায়তার ঘটনায় গুলোর জন্য ভূঞাপুর জুড়ে প্রশংসার সুর।

ভূঞাপুরবাসী ইউএনও মো: মাহবুব হাসানের মানবিক উদ্যোগগুলোকে সাধুবাদ জানিয়ে বলেন, একজন প্রশাসনিক কর্মকর্তার এমন আন্তরিকতা সমাজের জন্য অনুকরণীয়। ভূঞাপুরবাসী তার অবর্তমানেও  তাকে স্মরণ করবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্বের পরিচয়।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান বলেন, নাগরিক সেবাই আমাদের মূল লক্ষ্য, এই কার্যক্রম গুলো সব সময় চালু থাকবে। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: