মাদারগঞ্জে জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান

মো. রফিকুল বারী, মাদারগঞ্জ সংবাদদাতা

​জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান করছে শিক্ষার্থীরা। উপজেলার চরপাকেরদহ ইউনিয়নে অবস্থিত নীতমারি

2026-01-18T16:06:24+00:00
2026-01-18T16:08:22+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
মাদারগঞ্জে জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান
মো. রফিকুল বারী, মাদারগঞ্জ সংবাদদাতা
রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৪:০৬ পিএম  আপডেট: ১৮.০১.২০২৬ ৪:০৮ পিএম
​জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান করছে  শিক্ষার্থীরা। উপজেলার চরপাকেরদহ ইউনিয়নে অবস্থিত নীতমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিন ধরে  অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
​সরেজমিনে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, ভবনটির ছাদের কিছু অংশ  খসে পড়েছে। অনেক জায়গায় ছাদের রড বেরিয়ে গেছে এবং দেয়ালগুলোতে বড় বড় ফাটল ধরেছে। এমন বিপজ্জনক পরিস্থিতির মধ্যেই শিক্ষকরা বাধ্য হয়ে ক্লাস নিচ্ছেন।

​শিক্ষার্থীরা জানায়, ক্লাসে বসে থাকার সময় সবসময় আতঙ্কে থাকতে হয়, কখন মাথার ওপর ছাদ ধসে পড়ে। অনেক অভিভাবক দুর্ঘটনার ভয়ে তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে অনীহা প্রকাশ করছেন।

​বিদ্যালয়টির জরাজীর্ণ অবস্থার বিষয়ে মাদারগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,  তিনি দ্রুততম সময়ের মধ্যে বিদ্যালয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ।

​স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই যেন সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত এই বিদ্যালয় ভবনের  বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেন, যাতে শিশুরা একটি নিরাপদ পরিবেশে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: