নবীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু

হবিগঞ্জ জেলা প্রতিনিধি

নবীগঞ্জে এক সিএনজিচালককে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। রবিবার (১৮ জানুয়ারি) ভোরে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাজকাশারা এলাকায় এ

2026-01-18T15:22:38+00:00
2026-01-18T15:22:38+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
নবীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৩:২২ পিএম 

নবীগঞ্জে এক সিএনজিচালককে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। রবিবার (১৮ জানুয়ারি) ভোরে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাজকাশারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজিচালকের নাম আবুল কালাম মিন্টু (৪৫)। তিনি নবীগঞ্জ সদর ইউনিয়নের গোজাখাইর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ইউপি সদস্য ইউসুফ মিয়ার ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মিন্টু তার সিএনজি চালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান সিএনজিতে ধাক্কা দিলে সিএনজিটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়। দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, ভোরে সিএনজিটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখেই পুলিশকে খবর দেন। পরে পরিবারের লোকজন এসে মরদেহ উদ্ধার করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগামী পিকআপের ধাক্কাতেই এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, “পরিবার এখনো মামলা করেনি। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।”

দুর্ঘটনার পর এলাকার মানুষ শোকাহত এবং নিরাপদ সড়কের দাবি জানিয়েছেন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: