শিবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ও কিশোর গ্যাংয়ের তিন সক্রিয় সদস্য আটক

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানে তিন কিশোর গ্যাংয়ের সদস্য আটক

2026-01-18T14:55:12+00:00
2026-01-18T14:55:12+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ও কিশোর গ্যাংয়ের তিন সক্রিয় সদস্য আটক
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ২:৫৫ পিএম 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে।

 অভিযানে তিন কিশোর গ্যাংয়ের সদস্য  আটক এবং তাদের কাছ থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন সাকলাইন তুষার ও লেফটেন্যান্ট ফাতিন মুসতাহসিন।  জানাযায়  শনিবার ( ১৭) জানুয়ারি গোপন  তথ্যের ভিত্তিতে  সেনাবাহিনীর  একটি টহল দল উপজেলার মোকামতলা এলাকায় অভিযান চালিয়ে ২টি দেশীয় অস্ত্র, ১টি কুড়াল, ২টি লোকাল ছুরি ও ২টি রামদা উদ্ধার করে। 

অভিযানে মোট ৭টি অস্ত্র উদ্ধারসহ কিশোর গ্যাংয়ের তিনজন সক্রিয় সদস্যকে আটক করা হয়।  আটককৃতরা হলো  মো: রাজিব, আবু হুরায়রা ও সুলতান মাহমুদক। পরে তাদেরকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারের শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, "আটকরা কিশোর গ্যাংয়ের সদস্য কি না তা জানিনা। তবে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেন সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সেনাবাহিনীর এ ধরনের সুশৃঙ্খল ও সুনির্দিষ্ট অভিযানের ফলে এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় জনগণের মাঝে সেনাবাহিনীর কার্যক্রমের প্রতি গভীর সন্তোষ ও ইতিবাচক প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: