তাহিরপুরে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধিতে লাড়কির উপর চাপ বাড়লো

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

সুনামগঞ্জের তাহিরপুরের হাট বাজারের দোকানে গ্যাস সিলিন্ডার সংকট, সরবরাহ সংকটের কারণে নিম্ন আয়ের মানুষরা রান্নার জন্য পুনরায় প্রাচীন জ্বালানি লাড়কি

2026-01-17T17:02:54+00:00
2026-01-17T17:02:54+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
তাহিরপুরে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধিতে লাড়কির উপর চাপ বাড়লো
তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৫:০২ পিএম 

সুনামগঞ্জের তাহিরপুরের হাট বাজারের দোকানে গ্যাস সিলিন্ডার সংকট, সরবরাহ সংকটের কারণে নিম্ন আয়ের মানুষরা রান্নার জন্য পুনরায় প্রাচীন জ্বালানি লাড়কি ব্যবহার করছেন। 

বর্তমানে উপজেলার শ্রীপুর বাজার নতুন বাজার, তাহিরপুর, বাদাঘাট, কাউকান্দি, কলাগাঁও, বাগলী ট্যাকেরঘাটসহ বিভিন্ন বাজারে পর্যাপ্ত পরিমাণে গ্যাস থাকলেও দোকানীরা সরকারি মূল্যের চেয়ে অনেক বেশী দামে বিক্রয় করছেন বলে অভিযোগ স্থানীয়দের।

শ্রীপুর বাজারের এক দোকানী জানান,ডিলারা পর্যাপ্ত গ্যাস সরবরাহ করছে না। তাই আমরা সরকারি মূল্যে খুচরা বিক্রি  করতে পারছি না। ১২ কেজি গ্যাস সিলিন্ডারের সরকারি মূল্য ১৩৫০ টাকা হলেও বাজারের ১৮০০-২০০০টাকায় বিক্রয় হচ্ছে। তাই বাধ্য হয়ে লাকড়ির উপর নির্ভরতা বেড়েছে সাধারণ মানুষের।
  
এ ব্যাপারে তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. মেহেদী হাসান মানিক ভোরের ডাককে বলেন, ভোক্তা অধিকার রক্ষা ও মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতি দোকানে মূল্য তালিকা প্রদর্শন ও সরকারি নিয়ম অনুযায়ী বিক্রি নিশ্চিত করতে বলা হয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: