রাজবাড়ীতে জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন গ্রেপ্তার

রাজবাড়ী জেলা সংবাদদাতা

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় কার্যক্রম স্থগিত ঘোষিত আওয়ামী লীগের ছাত্র রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি

2026-01-17T13:47:50+00:00
2026-01-17T13:47:50+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
রাজবাড়ীতে জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন গ্রেপ্তার
রাজবাড়ী জেলা সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১:৪৭ পিএম 

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় কার্যক্রম স্থগিত ঘোষিত আওয়ামী লীগের ছাত্র রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. শাহিন শেখকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকার শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

শাহিন শেখ রাজবাড়ী জেলা শহরের পৌর এলাকার চরলক্ষীপুর গ্রামের সুলতান শেখের ছেলে। তিনি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। ৫ আগষ্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করে ডিএমপির বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। পরে তারা সন্ধ্যায় রাজবাড়ী জেলা পুলিশের টিমের কাছে হস্তান্তর করেন। তিনি কাতার যাওয়া প্রস্ততি নিচ্ছিলেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, নিষিদ্ধ ঘোষিত  জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টাসহ চারটি মামলা রয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: