লাখাইর সাজাপ্রাপ্ত সহ ২ পলাতক আসামী ঢাকায় গ্রেপ্তার
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২:৩৬ পিএম
হবিগঞ্জ জেলা লাখাই উপজেলার সাজাপ্রাপ্ত সহ ২ পলাতক আসামী ঢাকায় গ্রেপ্তার। থানা সুত্রে জানা যায় লাখাই থানার এ এস আই শামীম নুর ও ফিরোজ আলম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ১৫ জানুয়ারী ঢাকা খিলগাঁও থানাধীন বেরাদিয়া এলাকায় খিলগাঁও থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী নোমান চৌধুরী ও কাওছার মিয়া কে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কাটিহারা গ্রামের দুলাল চৌধুরীর ছেলে নোমান চৌধুরীর এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা প্রাপ্ত আসামী এবং তেঘরিয়া গ্রামের বাচ্ছু মিয়ার ছেলে কাওছার মিয়া অপর একটি মামলার পলাতক আসামী ছিলেন। আসামীদের কে শুক্রবার ১৬ জানুয়ারী হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হয়েছে।
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮