মাদারগঞ্জে দিগন্ত জুড়ে হলুদের সমারোহ

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

মালপুরের মাদারগঞ্জে হলুদের সমারোহে ছেঁয়ে দিগন্ত জুড়ে ফসলের মাঠ। এমন চোখ জুড়ানো হলুদের মেলা প্রকৃতিকে সাজিয়েছে অপরূপ সাজে। দিগন্ত জোড়া

2026-01-15T15:45:32+00:00
2026-01-15T15:45:32+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
মাদারগঞ্জে দিগন্ত জুড়ে হলুদের সমারোহ
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৩:৪৫ পিএম 

মালপুরের মাদারগঞ্জে হলুদের সমারোহে ছেঁয়ে দিগন্ত জুড়ে ফসলের মাঠ। এমন চোখ  জুড়ানো হলুদের মেলা প্রকৃতিকে সাজিয়েছে অপরূপ সাজে। দিগন্ত জোড়া ফসলের মাঠে বাতাসে দোল খাচ্ছে হলুদের আভা। 
প্রকৃতিপ্রেমীরা বিশেষ করে নব- দম্পতিরা মাতোয়ারা হচ্ছেন সেলফি বা ছবি তুলতে। এক ফুল থেকে আরেক ফুলে গুন -গুন করে মধু আহরণে ভিড় করছে মৌমাছিরা। সেইসঙ্গে কৃষকরাও এবার ভালো ফলনের সম্ভাবনা দেখছেন। উপজেলা কৃষি অফিস তথ্য মতে, চলতি রবি মৌসুমে সরিষা চাষিদের উদ্বুদ্ধ করতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে   ৩ হাজার   জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এবছর ৪ হাজার ২৮০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা  হয়েছিল। সেখানে আবাদ হয়েছে চার হাজার ৮৩০ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে ৫৫০ হেক্টর বেশি সরিষা চাষ অর্জিত হওয়ার কারণ হিসেবে জানা যায়, গত বছর থেকে ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় তেল জাতীয় ফসল উৎপাদনে বেশ গুরুত্ব দেয় সরকার। সে কারণে এবার সরিষার চাষ বাড়িয়েছেন কৃষকরা। স্থানীয় বাটিকামারী চরের সরিষা চাষী মোহাম্মদ  লাবলু জানান, কম খরচে, কম পরিশ্রমে  অর্থকরী ফসল পাওয়া যায় সরিষা চাষে। বিশেষ করে ভোজ্য তেলের মূল্য বেড়ে যাওয়ায় অনেক কৃষক সরিষা চাষে ঝুঁকেছেন। যাতে কৃষক নিজের উৎপাদিত সরিষা দিয়েই ভোজ্য তেলের চাহিদা মেটাতে পারেন।  এবার দেশি সরিষার  চেয়ে উন্নত জাতের বারি- ১৪, বারি- ০৯ চাষ করা হয়েছে।মাদারগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের গাবের গ্রামের সরিষা চাষী ফজল মিয়া জানান, তিনি এবার ১৯ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। এক বিঘা জমিতে উৎপাদন খরচ হয় ২৫০০ টাকা। এবং এবছর আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি বিঘা জমিতে তিন মন ফলনের আশা করছেন। সচরাচর মৌসুমের সময় প্রতি মন সরিষার মূল্য হয় তিন হাজার টাকা। এই ফসল উৎপাদনে খরচ কম হওয়ায় এবং বাজার মূল্য স্বাভাবিক  থাকলে আরো বেশি পরিমাণ জমিতে সরিষা চাষ করবেন বলে জানান। উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান  গণমাধ্যম কর্মীকে জানান, মাদারগঞ্জ উপজেলা কৃষি জমি ব্যাপক সরিষা চাষের উপযোগী এলাকা। এই উপজেলায় এবছর৫৫০ হেক্টর বেশি অর্জিত হয়েছে কারণ উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের যথাযথ পরামর্শ, নিয়মিত তদারকি ও পরিচর্যার  দিকনির্দেশনা দেওয়া হয়। তিনি আশাবাদ প্রকাশ করে আরো জানান  , আগামীতে সরিষা চাষ প্রসারিত হবে। সেইসঙ্গে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন এবং দেশ একসময় তেল জাতীয় ফসল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হবে। 
চলতি মৌসুমে মাদারগঞ্জ উপজেলায় ৩ হাজার জন কৃষককে সরিষা চাষে উদ্বুদ্ধ করতে প্রণোদনা দেওয়া হয়।  প্রত্যেক কৃষককে বিনামূল্যে ১০কেজি ডিএপি সার,  ১০ কেজি  এমওপি সার  ও ১ কেজি করে সরিষা বীজ বিতরণ করা হয়।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: