চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান, নিয়োগে অনিয়ম

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই পরবর্তী প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন পদে শিক্ষক-কর্মচারী নিয়োগের অনিয়মের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন

2026-01-14T17:37:16+00:00
2026-01-14T17:37:16+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান, নিয়োগে অনিয়ম
চট্টগ্রাম ব্যুরো
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৫:৩৭ পিএম 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই পরবর্তী প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন পদে শিক্ষক-কর্মচারী নিয়োগের অনিয়মের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বিষয়টি গণমাধ্যমকে জানান দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ। বুধবার সকাল সাড়ে ১১টায় দুদকের সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা শুরু হয়। এর আগে গত ৯ জানুয়ারি  ৫৬৫তম সিন্ডিকেট সভায় শিক্ষক ও কর্মচারী মিলিয়ে মোট ১১৩ জনকে নিয়োগ/পদোন্নতি দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (একাডেমিক) শামীম উদ্দিন খানের মেয়ে মহিরা খান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাইফুল ইসলামের ভাই মোহাম্মদ আব্দুল কাইয়ুম।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইইই, প্রাণিবিদ্যা, এইচআরএমসহ ৯টি বিভাগে মোট ৪৪ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ১০০ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী এবং ৯ জন কর্মকর্তা নিয়োগের সুপারিশ অনুমোদন করেছে সিন্ডিকেট।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: