চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আরও ১৭ জনকে পুশ ইন করলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।আজ

2026-01-14T16:16:55+00:00
2026-01-14T16:16:55+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আরও ১৭ জনকে পুশ ইন করলো বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৪:১৬ পিএম 
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
 
আজ বুধবার ভোরে তাদের আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা খুলনা ও যশোর জেলার বাসিন্দা।

বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সীমান্ত পিলার ২১৯/২৯-আর সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করা এসব ব্যক্তিকে শিবনগর বাজার এলাকা থেকে আটক করা হয়।

তিনি জানান, আটক ব্যক্তিরা অবৈধভাবে ভারতে গিয়ে গ্রেপ্তার হয়ে আগ্রা কারাগারে তিন বছর সাজা ভোগ করেন। সাজা শেষে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করলে তাদের বাংলাদেশে পুশ ইন করে।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: