সদরপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।বুধবার (১৪ জানুয়ারি) সকালে সদরপুর উপজেলার কৃষ্ণপুর

2026-01-14T15:45:58+00:00
2026-01-14T15:45:58+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
সদরপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩:৪৫ পিএম 

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটাখালী ফুলতলা এলাকায় ফরিদপুর পল্লী বিদ্যুৎ সাব-জোনাল বিদ্যুৎ উপকেন্দ্রের পাশের একটি ডোবা থেকে অনুমান (৩৮) বছর বয়সী একটি লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা সকালে ডোবায় একটি লাশ ভাসতে দেখে সদরপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন রয়েছে কিনা এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে।

এ ঘটনায় সদরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশের উপ-পরিদর্শক আলমগীর শরীফ।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: