নির্বাচন তার ট্রেন লাইনে উঠে গেছে বানচাল করার ক্ষমতা কারো নাই : শহিদুল ইসলাম বাবুল

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুর ৪ আসনের ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল দোয়া মাহফিলে বলেছেন,

2026-01-14T12:59:19+00:00
2026-01-14T12:59:19+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
নির্বাচন তার ট্রেন লাইনে উঠে গেছে বানচাল করার ক্ষমতা কারো নাই : শহিদুল ইসলাম বাবুল
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১২:৫৯ পিএম 
      ফরিদপুর ৪ আসনের ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল দোয়া মাহফিলে বলেছেন, নির্বাচন তার ট্রেন লাইনে উঠে গেছে, আর বানচাল করার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই।

 তিনি বলেন, এই নির্বাচন অনেক রক্তের বিনিময়ে নির্বাচন, অনেক আত্তাহুতির বিনিময়ে নির্বাচন, অনেক মানুষের জীবনের বিনিময়ে নির্বাচন, অনেক মানুষের পুঙ্গুত্বের বিনিময়ে নির্বাচন, বহু প্রতীক্ষার নির্বাচন । এই নির্বাচনকে আমরা হেলায় হারাতে দিতে পারিনা। 

নির্বাচন বানচালের জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছে কোন লাভ নেই।

মঙ্গলবার (১৩ জানুয়ারি)সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের কওমি মাদ্রাসা মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, বেগম জিয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল, তার ছেলেদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল তবুও তাকে একবিন্দু টলাতে পারে নাই, একমাত্র গণতন্ত্রকে রক্ষাই ছিল তার উদ্দেশ্য, তার জীবনের বিনিময়ে ১৮ কোটি জনগণের ভবিষ্যৎকে বেছে নিয়েছিলেন। তার জন্য সকলে দোয়া করবেন। 

এ সময় সাবেক ইউপি সচিব বাদশা মাতুব্বরের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মোদারেস আলী ইছা, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা। 

এছাড়া আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল আলম সম্রাট, যুগ্ম সম্পাদক ফজলে সুবহান শামীম, সাঈদ মুন্সী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, প্রমূখ।  মোনাজাত পরিচালনা করেন মাওলানা আসলাম হোসেন। 



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: