বকশীগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ, আটক-২

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের বকশীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-২ এর) সদস্যরা।মঙ্গলবার (১৩ জানুয়ারি)

2026-01-13T17:29:55+00:00
2026-01-13T17:29:55+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
বকশীগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ, আটক-২
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৫:২৯ পিএম 
জামালপুরের বকশীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-২ এর) সদস্যরা। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে বকশীগঞ্জ উপজেলার বালুরচর এলাকা থেকে ২৪ বস্তা প্রসাধনী পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৭ হাজার ৪০০ টাকা। এসময় দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মাধবপুর জলঙ্গা এলাকার আবু সাঈদ (৩৫) ও সুজন মিয়া (২৮)। 

ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার জানান, ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য চোরাচালান করা হচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে উপজেলার বালুরচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে দুটি অটোরিকশায় ২৪ বস্তা প্রসাধনী পাওয়া গেলে পণ্য গুলো জব্দ করা হয়। এসময় পণ্য গুলো বহনের দায়ে আবু সাঈদ ও সুজন মিয়াকে আটক করা হয়। দুপুরে আটককৃতদের জামালপুর কোর্টে প্রেরণ করা হলে কোর্ট তাদের জেলহাজতে প্রেরণ করেন।

ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার আরও জানান, চোরাচালান, মাদক, জুয়া ও অপরাধ দমনে ডিবি-২ এর অভিযান অব্যাহত থাকবে। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: