মানিকগঞ্জের ঘটনায় কঠোর অবস্থানে আনসার ও ভিডিপি

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্তব্যরত ২ জন অঙ্গীভূত আনসার সদস্যের বিরুদ্ধে আনীত শ্লীলতাহানির অভিযোগের বিষয়ে বাংলাদেশ আনসার ও

2026-01-13T15:48:42+00:00
2026-01-13T15:48:42+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
মানিকগঞ্জের ঘটনায় কঠোর অবস্থানে আনসার ও ভিডিপি
অনৈতিকতার বিরুদ্ধে জিরো টলারেন্স
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৩:৪৮ পিএম 

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্তব্যরত ২ জন অঙ্গীভূত আনসার সদস্যের বিরুদ্ধে আনীত শ্লীলতাহানির অভিযোগের বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে।

 প্রাথমিক তদন্তের প্রেক্ষিতে এটি স্পষ্ট যে, অভিযুক্তদের এই অনৈতিক ও নিন্দনীয় কর্মকাণ্ড সম্পূর্ণ ব্যক্তিগত অপরাধ এবং এর দায়ভার কোনোভাবেই বাহিনীর প্রাতিষ্ঠানিক আদর্শ বা শৃঙ্খলার ওপর বর্তায় না। অভিযোগ পাওয়ামাত্রই সংশ্লিষ্ট সদস্যদের দায়িত্ব থেকে স্থায়ী বহিষ্কারসহ বিভাগীয় তদন্ত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনার  ন্যায়বিচার নিশ্চিতে বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে।

 বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনগণের আস্থা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অনৈতিক ও মানবাধিকার পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণে বাহিনী সর্বদা আপসহীন।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: