বগুড়া গাবতলীতে বাড়ীর সীমানার বিরোধ সংঘর্ষে নিহত-১, আহত-৪

গাবতলী (বগুড়া) সংবাদদাতা

বগুড়া গাবতলীতে বসতবাড়ীর সীমানার জায়গা নিয়ে বিরোধে আবু বক্কর সিদ্দিক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে একই পরিবারের

2026-01-13T12:42:41+00:00
2026-01-13T12:42:41+00:00
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বগুড়া গাবতলীতে বাড়ীর সীমানার বিরোধ সংঘর্ষে নিহত-১, আহত-৪
গাবতলী (বগুড়া) সংবাদদাতা
মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১২:৪২ পিএম 

 বগুড়া গাবতলীতে বসতবাড়ীর সীমানার জায়গা নিয়ে বিরোধে আবু বক্কর সিদ্দিক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে একই পরিবারের আরও ৪জন।

ঘটনাটি ঘটেছে, সোমবার (১২জানুয়ারি)  রাতে উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা মধ্যপাড়া গ্রামে। তথ্যসূত্র জানা যায় জাতহলিদা মধ্যপাড়া গ্রামের আতাউর রহমানের সাথে প্রতিবেশির বসতবাড়ীর সীমানার জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জের ধরে গতকাল সোমবার সন্ধ্যারাতে পরিকল্পিতভাবে আতাউর রহমানের বাড়ীতে হা ম লা চালায় প্রতিপক্ষরা। ধারালো অস্ত্রে একই পরিবারের ৫জনকে কুপিয়ে জখম করা হয়। আ হত দের গাবতলী হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চি কিৎক আবু বক্কর সিদ্দিক (৫৫) কে মৃ ত ঘোষণা করেন। মৃ ত আবু বক্কর জাতহলিদা মধ্যপাড়া গ্রামের মৃত আঃসাত্তারের ছেলে।

অন্যান্য গুরুতর আ হ তরা হলো, জাতহলিদা মধ্যপাড়া গ্রামের আতাউর রহমান (৫৬) ও তার দুই মেয়ে শিপা (২৬) ও বৃষ্টি (১৬), ছোট ভাইবউ জেমি আকতার (৪০)। স্থানীয়রা জানায়, জাতহলিদা মধ্যপাড়া গ্রামের বুলুর ছেলে মন্টু ও হাফিজারের ছেলে বাবুলের সাথে আতাউর রহমানের সাথে বসতবাড়ীর সীমানা জায়গা নিয়ে বিরোধ ছিল। 
এ ব্যাপারে গাবতলী মডেল থা নার ওসি আনিছুর রহমান আনিছ বলেন, বাড়ীর সিমানার জায়গা নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন মা রা গেছে। অন্যান্যরা হাসপাতালে চি কিৎসা ধীন রয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: