আচরণবিধি লঙ্ঘন, চট্টগ্রাম-১৫আসনের বিএনপির প্রার্থীকে শোকজ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ)

2026-01-13T12:39:05+00:00
2026-01-13T12:39:05+00:00
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
রবিবার, ১৪ জুন ২০২৬
আচরণবিধি লঙ্ঘন, চট্টগ্রাম-১৫আসনের বিএনপির প্রার্থীকে শোকজ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১২:৩৯ পিএম 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। সোমবার (১২ জানুয়ারি) কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম যুগ্ম জেলা ও দায়রা জজ রূপন কুমার দাশ এ নোটিশ দেন।

নোটিশে বলা হয়, গত ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই নাজমুল মোস্তফা আমিনের পক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবর রহমান লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে প্রয়াত বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে নির্বাচনী বক্তব্য দেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেন। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভোট গ্রহণের তারিখের তিন সপ্তাহ পূর্বে এ ধরনের প্রচার কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ৩ ও ১৮ বিধির পরিপন্থী এবং নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয় নোটিশে। 

এ বিষয়ে আগামী ১৪ জানুয়ারি সকাল ১০টায় সাতকানিয়া চৌকি আদালতে স্বশরীরে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য প্রার্থীকে নির্দেশ দেওয়া হয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: