কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলির পর এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

কু‌ড়িগ্রাম জেলা সংবাদদাতা

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলির পর মিস্টার আলী (২৫) নামে এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে

2026-01-12T16:33:57+00:00
2026-01-12T16:33:57+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলির পর এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
কু‌ড়িগ্রাম জেলা সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৪:৩৩ পিএম 

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলির পর মিস্টার আলী (২৫) নামে এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ এর নিকটবর্তী এলাকা উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তে এ ঘটনা ঘটে। 

আটক যুবক মিস্টার আলী রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানা গেছে, রোববার গভীর রাতে উপজেলার আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২এর নিকটবর্তী এলাকা খাটিয়ামারীতে ২০-২৫জনের একটি চোরাকারবারি চক্র নো-ম্যান্সল্যান্ড পার হয়ে ভারত সীমান্তে যায়। চোরাকারবারিরা ভারতের কাঁটাতারের ওপর দিকে ভারতীয় গরু, জিরা, মাদক, কাপড় পারাপার করছিলেন। এ সময় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়ে এবং মিস্টার আলী নামের এক যুবককে ধরে নিয়ে যায়। 

বিজিবির জামালপুর-৩৫ব্যাটালিয়নের  অধিনায়ক লে.কর্ণেল হাসানুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নাই। খোঁজ নিচ্ছেন বলে জানান।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: