দাগনভূঞায় অটোরিকশা চালককে হত্যা করে টমটম ছিনতাই

ফেনী জেলা সংবাদদাতা

ফেনীর দাগনভূঞায় অটোরিকশা চালক সুমিত দাস (২৯) নামে এক যুবককে নৃশংসভাবে হত্যা করে টমটম ছিনতাই করা হয়েছে।মঙ্গলবার (১২ জানুয়ারি ২০২৬)

2026-01-12T16:04:20+00:00
2026-01-12T16:04:20+00:00
 
  শুক্রবার, ৮ মে ২০২৬,
২৫ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শুক্রবার, ৮ মে ২০২৬
দাগনভূঞায় অটোরিকশা চালককে হত্যা করে টমটম ছিনতাই
ফেনী জেলা সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৪:০৪ পিএম 
ফেনীর দাগনভূঞায় অটোরিকশা চালক সুমিত দাস (২৯) নামে এক যুবককে নৃশংসভাবে হত্যা করে টমটম ছিনতাই করা  হয়েছে। 

মঙ্গলবার (১২ জানুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দাগনভূঞা থানাধীন ৬ নম্বর ইউনিয়নের দক্ষিণ করিমপুর এলাকার মুহুরী বাড়ির পাশে পাকা রাস্তা সংলগ্ন একটি নিচু জমি থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সুমিত দাস ফাজিলের ঘাট জেলে বাড়ি এলাকার বাসিন্দা। তিনি রামানন্দপুর (ফাজিলের ঘাট জেলে বাড়ি), ০৩ নম্বর ওয়ার্ড, ০৭ নম্বর মাতুভূঞা ইউনিয়নের বাসিন্দা কার্তিক দাস ও রিনা রানী দাসের পুত্র।

পরিবার সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে অটোরিকশা টমটম নিয়ে বাড়ি থেকে বের হন সুমিত দাস। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় যোগাযোগ না পাওয়ায় আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরবর্তীতে মঙ্গলবার রাত ২টার দিকে দক্ষিণ করিমপুর এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। লাশের মাথা, মুখ ও বুকে ধারালো দেশীয় অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। 

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ ফয়জুল আজীম জানান ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: